পোস্টগুলি

Top sports

 ☰ The Blog খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজেই হবে সাকিবের ওয়ানডে খেলার ব্যাপারে সিদ্ধান্ত। রোববার, ২৯ মে ২০২২ ওয়েস্ট ইন্ডিজেই হবে সাকিবের ওয়ানডে খেলার ব্যাপারে সিদ্ধান্ত! খেলার ফল কী হবে? কোন সফরে টাইগাররা কেমন করবে? তা ছাপিয়ে এখন বিশেষ করে গত এক-দেড় বছর ধরে বাংলাদেশ শিবিরে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। তা হলো কে কোন সিরিজ খেলবেন? সম্প্রতি প্রায় প্রতিটি সিরিজেই দেখা মিলছে এমনটার। হয় তামিম ইকবাল, না হয় সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানদের কেউ না কেউ প্রতিটি সফরে কোনো না কোনো ফরম্যাট থেকে বিরত ছিলেন। শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজ চলাকালীনই শোনা গেল পবিত্র হজব্রত পালনের জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মুশফিকুর রহিম। যে কথা সেই কাজ। বোর্ডের কাছ থেকে ছুটি মিলেছে। হজব্রত পালনের জন্য ক্যারিবীয়দের বিপক্ষে কোন ফরম্যাটেই থাকছেন না শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই শতরান করা এবং টেস্টে বাংলাদেশের প্রথম পাঁচ হাজার রান সংগ্রহকারী ‘মিস্টার ডিপেন্ডেবল।’ মুশফিকের পাশাপাশি সাকিবকে নিয়েও আছে গুঞ্জন। শোনা গেছে ক্যারিবীয়দের বিরুদ্ধে সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিলেও, ওয়ানডে সিরিজ খেলবেন না। এমনও খব...

Today Saturday